ভাষা সহায়তা

NYC স্বাস্থ্য বিভাগের পরিষেবাসমূহ

NYC স্বাস্থ্য দপ্তর সকল প্রেক্ষাপটের নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য রক্ষা এবং প্রসারের লক্ষ্যে কাজ করে৷ আমরা, আপনাদের আর্থিক অথবা অভিবাসনভিত্তিক স্থিতির ব্যতিরেকেই, কম-খরচ থেকে বিনামূল্যে এবং একাধিক ভাষায় পরিষেবাগুলি প্রদান করি৷

আমাদের অধিকাংশ ওয়েবসাইটগুলিই ইংরেজি ভাষায়, তবে আপনার, আপনার ভাষায় পরিষেবাগুলি পাওয়ার অধিকার আছে৷ এই পৃষ্ঠাটি আমাদের প্রাথমিক পরিষেবাগুলির উপর তথ্য প্রদান করে৷ এই পরিষেবাগুলির সম্পর্কে আপনার ভাষায় তথ্যের জন্য, 311-এ কল করুন৷

যদি আপনার, আমাদের ভাষান্তরভিত্তিক পরিষেবাগুলি অথবা অনুবাদ সম্পর্কে কোনও প্রশ্ন অথবা সমস্যা থাকে, তাহলে languageaccess@health.nyc.gov-তে স্বাস্থ্য বিভাগের অ্যাকসেস ম্যানেজারকে ইমেল করুন৷

গুগল ট্রান্সলেট

আমাদের ওয়েবসাইট পড়ার উদ্দেশ্যে, গুগল ট্রান্সলেট (Google Translate) ব্যবহার করার জন্য, যেকোনো পৃষ্ঠার একেবারে উপরে ডানদিকের কোণায় থাকা ট্রান্সলেট-এর উপর ক্লিক করুন এবং আপনার ভাষা নির্বাচন করুন৷

গুগল ট্রান্সলেট (Google Translate) হল একটি স্বয়ংক্রিয় ফাংশন যেটি সর্বদাই নির্ভুল অনুবাদ প্রদান নাও করতে পারে৷

সিটি ফেসিলিটিস-এর অনুবাদের পরিষেবা

স্বাস্থ্য দপ্তর অথবা অন্য কোনও সিটি এজেন্সিতে যাওয়ার ক্ষেত্রে, একজন কর্মীর নিকট একটি আমি এই ভাষায় কথা বলি কার্ড (I Speak card) (PDF) দেখান এবং তাঁরা আপনার জন্য একটি অনুবাদকারীর ব্যবস্থা করে দেবেন৷ NYC-এর সকল অফিস এবং ক্লিনিকগুলিতে ভাষাসংক্রান্ত পরিষেবাগুলি বিনামূল্যের৷