উপভোোক্তার অধিকারসমূহের বিল অভিবাসন সহায়তা পরিষেবা প্রদানকারী -দের বিষয়ে

ইংরেজী ভাষা (English)

উপভোক্তার অধিকারসমূহের বিল অভিবাসন সহায়তা পরিষেবা প্রদানকারী -দের বিষয়ে

অভিবাসন সহায়তা পরিষেবা প্রদানকারীরা হলেন সেইসব লোক অথবা ব্যবসা যাঁরা কোনপ্রকারের অভিবাসন-সম্পর্কিত পরিষেবার জ ফী ধার্য করে থাকেন। তাঁরা আইনজীবী নন এবং তাঁরা সাধারণভাবে ইউ.এস. বিচার বিভাগ (U.S. Department of Justice)-এর অনুমোদন বা স্বীকৃতিপ্রাপ্ত নন।

তাঁরাযা যা করতে পারেন না:

  • অভিবাসন-সম্পর্কিত সুবিধাসমূহের জন্য সরকারি সংস্থার ফর্ বেছে নেওয়ার পরামর্শ সহ, অভিবাসন বিষয়ে কোন আইনি পরামর্শ দেওয়া।
  • আদালতে অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের বা কোোন অভিবাসন কর্তৃপক্ষের কাছে আপনার প্রতিনিধিত্ব করা।

তাঁরাযা যা করতে পারেন:

  • অনুবাদ পরিষেবা প্রদান করতে।
  • আপনাকে নথিপত্র জোগাড়ে সাহায্য করতে।
  • আপনার আবেদনের জন্য নথিপত্রের ফটোকপি করতে।

আপনি কোনো অভিবাসন সহায়তা পরিষেবা প্রদানকারী নিয়োগ করলে আপনার এই অধিকারগুলি রয়েছে:

একটি লিখিত চুক্তি। পরিষেবা প্রদানকারী অবশ্যই আপনাকে চুক্তির ব্যাখ্যা দেবেন ও যে কোোন প্রশ্নের উত্তর দেবেন। চুক্তিটি অবশ্যই:

  • ইংরেজি ও অন্য কোন ভাষায় সরল ভাষায় লেখা হতে হবে যে ভাষায় পরিষেবা প্রদানকারী আপনার সঙ্গে পরিষেবাগুলির কথা আলোচনা করেছেন। 
  • আপনার পাওয়া যাবতীয় পরিষেবা ও প্রত্যেক পরিষেবার আইটেমাইজড ফী ও খরচের তালিকা দিতে হবে।
  • একটি আলাদা শেষ পাতায় “বতিল করার ফর্ম” (Cancellation Form) চুক্তি থাকতে হবে।
  • স্বাক্ষরিত হতে হবে।

একটি রসিদ থাকতে হবে। পরিষেবা প্রদানকারীকে আপনাকে একটি রসিদ দিতে হবে যাতে লেখা থাকবে:

  • তারিখ
  • পরিষেবা প্রদানকারীর আইনসিদ্ধ নাম ও ঠিকানা
  • আপনি প্রতিটি পরিষেবার জন্য যে অর্থপ্রদান করেছেন তা ভাগ ভাগ করে দেখানো
  • করের পরিমাণ, যদি থেকে থাকে
  • মোট প্রদত্ত অর্থের পরিমাণ

একটি রিফাণ্ড। একজন পরিষেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিতে প্রবেশের তিন (3) দিনের মধ্যে আপনি কোন জরিমানা ছাড়াই তা বাতিল করতে পারেন এবং আপনার প্রদত্ত অর্থের 100% ফেরত পেতে পারেন যদি না আপনি কোন নির্দিষ্ট, জরুরি সমস্যার কারণে লিখিতভাবে এই অধিকার ছেড়ে দেন। যদি পরিষেবা প্রদানকারী কোনো পরিষেবা কার্যকর না করে থাকেন অথবা আপনার হয়ে অর্থপ্রদান না করে থাকেন তাহলে আপনি যে কোন সময় তা বাতিল করতে পারেন ও সেই পরিষেবাগুলির জন্য আপনার প্রদত্ত অর্থ ফেরত পেতে পারেন । আপনি চুক্তি বাতিল করলে প্রদানকারী আপনাকে যাবতীয় মূল নথিপত্রও ফেরত দিতে বাধ্য থাকবেন।

বিনামূল্যের সরকারি ফর্মগুলি। যুক্তি ও রাষ্ট্রীয় অভিবাসন ফর্মগুলি ইউ. এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (U.S. Citizenship and Immigration Services, USCIS)-এর ওয়েবসাইট uscis.gov-এ পাওয়া যাবে। একজন পরিষেবা প্রদানকারীর পক্ষে বিনামূল্যের সরকারি ফর্মের জন্য আপনার থেকে মূল্য নেওয়া বেআইনি।

আপনার ফাইলের জন্য কাগজপত্রের কপি। পরিষেবা প্রদানকারীকে আবশ্যিকভাবে আপনাকে আপনি যখনই চাইবেন ও বিনামূল্যে যাবতীয় প্রস্তুত করা কাগজপত্র ও ফর্মের কপি দিতে হবে। পরিষেবা প্রদানকারীকে আবশ্যিকভাবে কোন সরকারি সত্বাকে জমা দেওয়া বা তার থেকে পাওয়া নথিপত্রের কপি জমা দেওয়ার বা গ্রহণ করার দু'সপ্তাহের মধ্যে আপনাকে দিতে হবে।

জেনে রাখুন । আপনার সম্মতি ছাড়া আপনার হয়ে পরিষেবা প্রদানকারী অবশ্যই কোন তথ্য প্রকাশ করবেন না বা নথি জমা দেবেন না, যদি না সেই প্রকাশ করা বা জমা দেওয়ার আইনি প্রয়োজন ঘটে। কোনকিছু প্রকাশ করার বা জমা দেওয়ার আইনি প্রয়োজন ঘটলে পরিষেবা প্রদানকারীর তা আপনাকে লিখিতভাবে জানানো আবশ্যক।

পরিষেবা প্রদানকারীর দ্বারা আপনার ক্ষতিসাধন হয়ে থাকলে অর্থ। পরিষেবা প্রদানকারীর আপনার সুরক্ষার জন্য একটি বন্ড বজায় রাখার প্রয়োজন। আপনি পরিষেবা প্রদানকারী বা তাঁর বন্ড কোম্পানির থেকে অর্থ পুনরুদ্ধার করতে আদালতে যেতে পারেন।

বিনামূল্যের আইনি রেফারাল।

আপনি নিউ আমেরিকানস-এর দপ্তর (Office of New Americans)-এ হটলাইনে 1-800-566-7636 নম্বরে, নিউ ইয়র্ক স্টেট-এর অ্যাটর্নি জেনারেল-এর দপ্তর (New York State Office of the Attorney General)-এ 1-800-771-7755 নম্বরে, অথবা আপনার স্থানীয় জেলা অ্যাটর্নি বা প্রসিকিউটরকে বিনামূল্যে আইনি রেফারালের জন্য কল করতে পারেন।

অভিবাসন পরিষেবা প্রদানকারী কোন ব্যবসা সম্পর্কে অভিযোগ দায়ের করতে 311-এ যোগাযোগ করুন।

অভিযোগ জানাতে আপনাকে নিজের নাম অথবা নিজের অভিবাসন স্থিতির কথা জানাতে হবে না। 311 নম্বরে বিভিন্ন ভাষায় কথা বলা যায়। আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন বা অতিরিক্ত তথ্য পেতে পারেন nyc.gov/dcwp-তে।

 


 

PDF ডাউনলোড করুন.

03/2025