
Department of Homeless Services311
Search all NYC.gov websites
21 বছরের কম বয়সী শিশু সহ পরিবার, গর্ভবতী নারী অথবা গর্ভবতী নারী রয়েছেন এমন পরিবারগুলোকে অবশ্যই DHS-এর প্রিভেনশন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড টেম্পোরারি হাউজিং (Prevention Assistance and Temporary Housing, PATH) ইনটেক সেন্টারে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে।
PATH-এর ঠিকানা:
151 East 151st Street Bronx, NY 10451
718-503-6400
সেখানে যেতে 2, 4 অথবা 5 নম্বর ট্রেন ধরে 149th Street/Grand Concourse Station-এ যান।
PATH সপ্তাহান্ত ও ছুটির দিন সহ প্রতিদিন 24 ঘণ্টা খোলা থাকে। প্রতিদিন সকাল 9:00টা থেকে বিকাল 5:00টার মধ্যে আবেদন প্রক্রিয়া করা হয়। সাঙ্কেতিক ভাষার দোভাষী পরিষেবা সহ বিনামূল্যের ও গোপনীয় ভাষা পরিষেবা সর্বদা উপলভ্য।
যে সকল পরিবার PATH-এর নিকট আশ্রয়ের আবেদন করছেন তাদেরকে পরিবারের সমস্ত সদস্যদেরকেরও পরিচয়পত্র আনতে হবে।
PATH সম্পর্কে আরও জানতে, আমাদের প্রচারপত্র ডাউনলোড করুন।
শিশু নেই এমন পরিবারকে প্রাপ্তবয়স্কদের পরিবার বলা হয়। এর অন্তর্ভুক্ত হলেন বিবাহিত দম্পতি, গার্হস্থ্য অংশীদারিত্বে থাকা দম্পতি, 21 বছরের বেশি বয়সী পিতামাতা ও সন্তান, ভাইবোন অথবা
এমন ব্যক্তি যিনি প্রমাণ করতে পারেন যে তাদের মধ্যে একটি "যত্নশীল" সম্পর্ক (মানসিক, শারীরিক বা
চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদানকারী) রয়েছে। পরিবারগুলিকে গত বছরের ছয় মাস পর্যন্ত অন্তত একসঙ্গে থাকতে হবে।
প্রাপ্তবয়স্কের পরিবারদের আশ্রয়ের জন্য এখানে আবেদন করতে হবে:
333 Bowery
New York, NY 10003.
সেখানে পৌঁছাতে B, D, F, M ট্রেনে করে Broadway-Lafayette স্টেশনে নামুন (5–7 মিনিটের হাঁটা পথ)। 6 নম্বর ট্রেনে করে Bleeker Street স্টেশনে নামুন (7–9 মিনিটের হাঁটা পথ)।
AFIC সপ্তাহান্ত ও ছুটির দিন সহ প্রতিদিন 24 ঘণ্টা খোলা থাকে। সাঙ্কেতিক ভাষার দোভাষী পরিষেবা সহ বিনামূল্যের ও গোপনীয় ভাষা পরিষেবা সর্বদা উপলভ্য।
পরিবারের সকল সদস্যকে উপলভ্য কোনো বাসস্থানের প্রমাণ সহ বৈধ পরিচয়পত্র এবং আগের ঠিকানার প্রমাণপত্র আনতে হবে।
সকল একা প্রাপ্তবয়স্ক পুরুষকে আশ্রয়ের জন্য অবশ্যই এখানে আবেদন করতে হবে:
8 E. 3rd Street
New York, NY 10003
সেখানে পৌঁছাতে 6 ট্রেনে করে Spring Street স্টেশনে নামুন (4 মিনিটের হাঁটা পথ), 6 ট্রেনে করে Bleeker Street স্টপে নামুন (4–7 মিনিটের হাঁটা পথ) অথবা B, D, F, M ট্রেনে করে Broadway-Lafayette Street স্টপে নামুন (5 মিনিটের হাঁটা পথ)।
একা প্রাপ্তবয়স্কদের ভর্তি সম্পর্কে তথ্য পরিষেবা সপ্তাহের সব দিন, ছুটির দিন সহ 24 ঘণ্টা খোলা থাকে।
একা প্রাপ্তবয়স্ক মহিলারা নিচের দুটি স্থানের যেকোনো একটিতে আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন:
হেল্প উইমেন্স সেন্টার (Help Women's Center)
114 Snediker Avenue
Brooklyn, NY
সেখানে পৌঁছাতে L ট্রেনে করে Atlantic Ave স্টেশনে নামুন (5 মিনিটের হাঁটা পথ) অথবা ট্রেনে করে Liberty Ave স্টেশনে নামুন (8 মিনিটের হাঁটা পথ)।
Franklin Shelter
1122 Franklin Avenue (near 166th Street) Bronx, NY 10456
সেখানে যেতে 2 ট্রেন ধরে 149th Street অথবা BX55 বাস ধরে 166th Street এবং 3rd Avenue-এ যান।
যদি একা প্রাপ্তবয়স্কদেরকে গত 365 দিনের মধ্যে আগের স্থানেই আবার পাঠানো হয় তাহলে তাদেরকে তা ফেরত যেতে হবে।
ন্যায়পাল অফিস আশ্রয়ের সমস্যা এবং গৃহহীনতা সংক্রান্ত উদ্বেগ সমাধান করতে সহায়তা করতে পারে। নাগরিক পরিষেবা প্রতিনিধিরা আপনাকে সহায়তা করতে পারেন:
তারা স্বাধীন এবং আশ্রয় প্রদানকারীদের হয়ে কাজ করেন না। নাগরিকরা চারটি উপায়ে ন্যায়পাল কার্যালয়ে যোগাযোগ করতে পারেন:
আপনার বর্তমান বাড়িতে থাকতে আপনাকে সাহায্য করার জন্য আরও সংস্থানের উদ্দেশ্যে, এখানে ক্লিক করে NYC মানব সম্পদ প্রশাসনের (NYC Human Resources Administration) ওয়েবসাইটে যান।