
Civic Engagement Commission311
Search all NYC.gov websites

ভোটারের জন্য ভাষা সহায়তা সম্পর্কে: NYC নাগরিক নিযুক্তি কমিশন (Civic Engagement Commission, NYCCEC) নির্বাচনের সময় ইংরেজি ভাষায় সীমিত দক্ষতা (Limited English Proficiency, LEP) জনিত ভোটারদের ভাষা পরিষেবা প্রদান করে। ভোটারের জন্য ভাষা সহায়তা (Voter Language Assistance, VLA) প্রোগ্রাম নিম্নলিখিত ভাষাগুলিতে নির্বাচিত ভোটদান কেন্দ্রগুলিতে দোভাষী পরিষেবাগুলি প্রদান করে:
আলবেনিয়ান, আরবি, বাংলা, চীনা (ক্যান্টোনিজ, ম্যান্ডারিন), ফরাসি, গ্রিক, হাইতিয়ান ক্রিওল, ইতালিয়ান, কোরিয়ান, পোলিশ, রাশিয়ান, উর্দু এবং য়িদ্দিশ
ভোটদানের তারিখগুলি:
শেষ তারিখগুলি:
আপনার ভোটার নিবন্ধনের স্ট্যাটাস চেক করতে, BOE-এর ওয়েবসাইট-এ যান অথবা 1-866-868-3692 নম্বরে কল করুন।
নভেম্বর মাসের সাধারণ নির্বাচনের জন্য, VLA নিম্নলিখিত তারিখগুলিতে দোভাষী পরিষেবা প্রদান করবে:
পরবর্তী নির্বাচনে আপনার ভোটদান কেন্দ্র VLA দোভাষী পরিষেবা পাবে কিনা তা জানতে, "Early Voting Services Map" (আগাম ভোটের পরিষেবার মানচিত্র) বা "Election Day Services Map" (নির্বাচনের দিনের পরিষেবার মানচিত্র)-এ যান। আপনি একটি অ্যাক্সেসযোগ্য "Early Voting Services List" (আগাম ভোটের পরিষেবার তালিকা) এবং "Election Day Services List" (নির্বাচনের দিনের পরিষেবার তালিকা)-ও খুঁজে পেতে পারেন।
আপনার ভোটদান কেন্দ্র খুঁজতে, "Find My Poll Site" (আমার ভোটদান কেন্দ্র খুঁজুন)-এ যান এবং আপনার ভোটদানের স্থানটি খুঁজে পেতে আপনার ঠিকানা লিখুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার আগাম ভোটের স্থানটি আপনার নির্বাচনের দিনের স্থান থেকে আলাদা হতে পারে, এবং আপনি শেষবার ভোট দেওয়ার পর থেকে স্থানটি পরিবর্তিত হতে পারে।
নিউ ইয়র্ক সিটি নির্বাচন বোর্ড (NYC Board of Elections) নিম্নলিখিত কাউন্টি এবং ভাষাগুলিতে পরিষেবা প্রদান করে:
নভেম্বর মাসের সাধারণ নির্বাচনে, নিউ ইয়র্কবাসীরা গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর, স্টেট নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, স্টেট সেনেটর, অ্যাসেম্বলি সদস্য এবং নির্দিষ্ট কিছু বিচার বিভাগীয় অফিসসহ ফেডারেল, স্টেট ও স্থানীয় অফিসগুলির জন্য ভোট দেবেন। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 3-এর ভোটাররা একজন কাউন্সিলের সদস্যও নির্বাচন করবেন। আপনার ব্যালটে নির্দিষ্ট অফিসগুলি আপনি কোথায় থাকেন তার ওপর নির্ভর করবে।
নিউ ইয়র্ক সিটির সকল ভোটার সিটিব্যাপী ব্যালট প্রস্তাবগুলিতে ভোট দেওয়ার সুযোগও পাবেন।
প্রতিটি ব্যালট প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন।
Click a topic, or press the enter key on a topic, to reveal its answer.
1. জনসাধারণের স্থান ব্যবহারের জন্য প্রত্যাহারযোগ্য সম্মতি প্রদানের প্রক্রিয়া দ্রুততর করা
কমিউনিটি ও কাউন্সিলের মতামত দেওয়ার সুযোগ বজায় রেখে বাধ্যতামূলক শুনানি এবং ফুটপাতের ক্যাফে নিয়ে কাউন্সিলের আপত্তির প্রক্রিয়া বাদ দিয়ে র্যাম্প, প্ল্যান্টার ও ক্যাফের মতো কাজে জনসাধারণের স্থান ব্যবহারের প্রক্রিয়াটি সহজতর করুন।
"হ্যাঁ" ভোট দিলে কমিউনিটির মতামত দেওয়ার সুযোগ বজায় রেখে জনসাধারণের স্থান ব্যবহারের প্রক্রিয়া দ্রুততর হবে।
"না" ভোট দিলে জনসাধারণের স্থান ব্যবহারের জন্য বাধ্যতামূলক গণশুনানি এবং ফুটপাতের ক্যাফেগুলি নিয়ে কাউন্সিলের পর্যালোচনার দীর্ঘতর প্রক্রিয়া বজায় থাকবে।
এই প্রস্তাবটি নিউ ইয়র্ক সিটিতে জনসাধারণের ফুটপাত ও রাস্তা ব্যবহারের ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি র্যাম্প, বেঞ্চ, বৈদ্যুতিক খুঁটি, বাসের অপেক্ষাকেন্দ্র এবং আউটডোর ক্যাফের মতো বাইরের স্থাপনার জন্য অনুমতি দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনবে।
বর্তমানে, যেসব সম্পত্তির মালিক ও ব্যবসার মালিক জনসাধারণের স্থান ব্যবহার করতে চান, তাদের সিটির কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়, যাকে “প্রত্যাহারযোগ্য সম্মতি” (revocable consent) বলা হয়। প্রথমে, তারা পরিবহন বিভাগ (Department of Transportation, DOT) অথবা প্রযুক্তি ও উদ্ভাবন অফিস (Office of Technology and Innovation, OTI)-এ আবেদনপত্র জমা দেন। এরপর সংশ্লিষ্ট এজেন্সিকে একটি গণশুনানির আয়োজন করতে হয় এবং আবেদনকারীকে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের জন্য অর্থ প্রদান করতে হয়। কমিউনিটি বোর্ড, কাউন্সিলের সদস্য এবং বরো সভাপতিদেরও অবশ্যই অবহিত করতে হবে। বিশেষ করে ফুটপাতের ক্যাফেগুলির ক্ষেত্রে, DOT-এর অনুমোদনের পরেও সিটি কাউন্সিল ভোট দিয়ে সেই পারমিট প্রত্যাখ্যান করতে পারে। সিটি কর্তৃপক্ষ যেকোনো সময় এই অনুমতিগুলি প্রত্যাহার করে নিতে পারে এবং পারমিটধারীদের একটি বার্ষিক ফি দিতে হয়।
প্রস্তাব অনুযায়ী, গণশুনানি ঐচ্ছিক হয়ে যাবে, যার অর্থ হলো অনেক আবেদন গণশুনানি ছাড়াই এগিয়ে নেওয়া যাবে। কমিউনিটি বোর্ড, কাউন্সিলের সদস্য এবং বরো সভাপতিদের এখনও আবেদনটির বিষয়ে অবহিত করা হবে এবং তারা DOT বা OTI-এর কাছে মন্তব্য জমা দিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে আনুষ্ঠানিক পর্যালোচনার ধাপ কম থাকবে। পারমিট আবেদনকারীদের আর সংবাদপত্রে বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করতে হবে না, তবে সিটির আধিকারিক গণবিজ্ঞপ্তি প্রকাশনা, সিটি রেকর্ড-এ বিজ্ঞপ্তিগুলি এখনও পোস্ট করা হবেে। ফুটপাতের ক্যাফেগুলিকে অন্যান্য সকল প্রত্যাহারযোগ্য সম্মতির মতোই বিবেচনা করা হবে, যার ফলে সেই পারমিট প্রত্যাখ্যান করার সিটি কাউন্সিলের ক্ষমতা তুলে দেওয়া হবে।
নতুন অনুমোদন প্রক্রিয়া এবং বাধ্যতামূলক শুনানি ও পর্যালোচনার বিধান বাতিলের বিষয়টি 1 মার্চ, 2027 থেকে কার্যকর হবে এবং আগে থেকে জমা দেওয়া পিটিশনের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
2. সিটি ঠিকাদারদের কাগজপত্রের কাজ কমানো; ক্রয় নীতি বোর্ডের নিয়মিত সভা বাধ্যতামূলক করা
ঠিকাদার সংক্রান্ত প্রশ্নাবলী সহজ করার লক্ষ্যে ক্রয় নীতি বোর্ড (Procurement Policy Board)-ক অনুমোদন প্রদানের মাধ্যমে সিটির ঠিকাদারদের কাগজপত্রের কাজ কমান। ক্রয় নীতি বোর্ডের ত্রৈমাসিক সভা আয়োজন বাধ্যতামূলক করা। আবশ্যিক ক্লায়েন্ট পরিষেবা সংক্রান্ত রিপোর্টের জন্য বাধ্যতামূলক শুনানি বাতিল করুন।
"হ্যাঁ" ভোট দিলে ক্রয় নীতি বোর্ডের ক্ষমতায় সংশোধনী আনা হবে, যার মধ্যে ঠিকাদার সংক্রান্ত প্রশ্নাবলী সহজতর করার বিষয়টিও অন্তর্ভুক্ত। মেয়রকে নির্দিষ্ট কিছু চুক্তি অনুমোদনের ক্ষমতা অন্যের কাছে অর্পণ করার অনুমতি প্রদান করে।
"না" ভোট দিলে আইনটি অপরিবর্তিত থাকবে এবং মেয়র ও নিয়ন্ত্রক একটি দীর্ঘতর প্রশ্নাবলী বজায় রাখবেন।
এই প্রস্তাবটি সিটির চুক্তি করার প্রক্রিয়ায় পরিবর্তন আনবে, যা নির্ধারণ করে সিটি কর্তৃপক্ষ কীভাবে পণ্য ও পরিষেবা প্রদানের জন্য ব্যবসা প্রতিষ্ঠান এবং লাভের উদ্দেশ্যহীন সংস্থাকে নিয়োগ করে। এর জন্য ক্রয় নীতি বোর্ড (Procurement Policy Board, PPB)-এর নিয়মিত সাভারও প্রয়োজন হবে, যা সিটির চুক্তি প্রক্রিয়ার নিয়মকানুন নির্ধারণ করে।
বর্তমানে চুক্তির মূল্য যতই হোক না কেন, সম্ভাব্য ঠিকাদারদের অবশ্যই একই বিস্তারিত প্রশ্নাবলী পূরণ করতে হয়, যা মেয়রের চুক্তি পরিষেবা বিষয়ক অফিস (Mayor's Office of Contract Services, MOCS) এবং নিয়ন্ত্রক কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়। এই প্রস্তাব অনুযায়ী, PPB প্রশ্নাবলীর বিষয়বস্তু নির্ধারণ করবে এবং নির্দিষ্ট কিছু ঠিকাদারের জন্য, যেমন ক্ষুদ্র ঠিকাদার বা কম মূল্যের চুক্তির ক্ষেত্রে, প্রয়োজনীয় শর্তগুলি কমাতে পারবে। ফ্র্যাঞ্চাইজি ও কনসেশনের ক্ষেত্রে, ফ্র্যাঞ্চাইজি ও কনসেশন পর্যালোচনা কমিটি (Franchise and Concession Review Committee)-এরও একই রকম ক্ষমতা থাকবে।
আশ্রয়কেন্দ্র, কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম এবং যুব পরিষেবার মতো সরাসরি পরিষেবা প্রদানের জন্য যেসব এজেন্সি চুক্তি প্রদান করে, তাদের বর্তমানে এই চুক্তিগুলির জন্য একটি বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই প্রস্তাব অনুযায়ীএজেন্সিগুলিকে তাদের খসড়া পরিকল্পনার বিষয়ে আর কোনো গণশুনানির আয়োজন করতে হবে না, কিন্তু প্রতি বছর একটি চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করতে হবে।
বর্তমানে মেয়রের অফিস এজেন্সির প্রধান চুক্তি কর্মকর্তাদের চুক্তি অনুমোদনের ক্ষমতা অর্পণ করতে পারে, তবে $5 মিলিয়নের বেশি মূল্যের কিছু নির্দিষ্ট চুক্তির ক্ষেত্রে এই ক্ষমতা অর্পণ করা যায় না। এই প্রস্তাবটি মেয়রের অফিসকে সংশ্লিষ্ট এজেন্সির কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই চুক্তিগুলির অনুমোদনের ক্ষমতাও অর্পণ করার সুযোগ দেবে।
স্টেট আইন অনুযায়ী, সশরীরে গণশুনানি আয়োজনের পরিবর্তে সিটি কর্তৃপক্ষ বর্তমানে উচ্চ মূল্যের নির্দিষ্ট কিছু চুক্তির বিষয়ে জনসাধারণের মন্তব্য গ্রহণ করতে পারে। প্রস্তাব অনুযায়ী, এই বিকল্পটি সিটির আইনে স্থায়ী হয়ে যাবে এবং PPB সেই চুক্তিমূল্য নির্ধারণ করবে, যার ভিত্তিতে জনসাধারণের মন্তব্য দেওয়ার সময়সীমা আবশ্যক হবে।
সবশেষে, বর্তমানে PPB-কে কোনো নিয়মিত সময়সূচী অনুযায়ী সভা করার প্রয়োজন হয় না, এবং এই প্রস্তাব অনুযায়ী তাদের প্রতি তিন মাসে অন্তত একবার সভা করা বাধ্যতামূলক হবে।
PPB-এর সভা করার সময়সূচি 1 জানুয়ারি, 2027 থেকে কার্যকর হবে এবং 1 অক্টোবর, 2030 থেকে কোন চুক্তিমূল্যের ক্ষেত্রে জনসাধারণের মন্তব্য দেওয়ার সময়সীমা আবশ্যক হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে। ভোটারদের অনুমোদন প্রত্যয়ন করার সাথে সাথেই বাকি সবকিছু কার্যকর হয়ে যাবে।
3. রাস্তার নিরাপত্তা সংক্রান্ত প্রজেক্টের গতি, সিটির অব্যবহৃত সম্পত্তির হস্তান্তর, অফিস লীজে নেওয়ার প্রক্রিয়া দ্রুততর করা
4. বিল্ডিংয়ের পারমিট পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং ওয়াটারফ্রন্টের পারমিট দেওয়ার দায়িত্ব বিল্ডিং বিভাগ-এর কাছে স্থানান্তর করা
পারমিট পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য একটি কেন্দ্রীয় নির্মাণ কাজের পারমিট কেন্দ্র তৈরি করুন। ওয়াটারফ্রন্ট সংক্রান্ত পারমিট প্রদানের ক্ষমতা ক্ষুদ্র ব্যবসা পরিষেবা বিভাগ (Department of Small Business Services) থেকে বিল্ডিং বিভাগ (Department of Buildings)-এ স্থানান্তর করুন। বিল্ডিং বিভাগের আরও কিছু কর্মকর্তাদের নির্মাণকাজের অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রদান করুন।
“হ্যাঁ” ভোট দিলে একটি কেন্দ্রীয় পারমিট কেন্দ্র চালু করার অনুমোদন দেওয়া, ওয়াটারফ্রন্ট সংক্রান্ত পারমিট দেওয়ার দায়িত্ব বিল্ডিং বিভাগের কাছে স্থানান্তর করা এবং বিল্ডিং বিভাগের আরও কিছু কর্মকর্তাদের অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রদানের মাধ্যমে পারমিট পাওয়ার প্রক্রিয়া সহজ করা হবে।
"না" ভোট দিলে আইনটি অপরিবর্তিত থাকবে।
এই প্রস্তাবটি নিউ ইয়র্ক সিটির নির্মাণ কাজ ও বিল্ডিং সংক্রান্ত পারমিট এবং অনুমোদন প্রদানের পদ্ধতিতে পরিবর্তন আনবে। এটি নির্মাণ প্রজেক্ট অনুমোদনের জন্য এজেন্সির আরও কিছু কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করবে, একটি কেন্দ্রীয় নির্মাণ কাজের পারমিট ব্যবস্থা তৈরি করবে এবং ওয়াটারফ্রন্ট সংক্রান্ত নির্মাণ কাজের পারমিট পাওয়ার বিষয়টি বিল্ডিং বিভাগ (DOB)-এর আওতায় স্থানান্তর করবে।
বর্তমানে, DOB কমিশনার শুধুমাত্র সীমিত সংখ্যক কর্মকর্তাকে নির্মাণ সংক্রান্ত নথি অনুমোদন করার ক্ষমতা দিয়ে নিয়োগ করতে পারেন। এই প্রস্তাবের মাধ্যমে কমিশনারকে এই ক্ষমতাসম্পন্ন আরও কিছু কর্মকর্তাদের নিয়োগের অনুমতি দেওয়া হবে, যার ফলে পারমিটে স্বাক্ষর করার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। চার্টারে, বরো সুপারিনটেনডেন্টদের তাদের বর্তমান পদবির সাথে সামঞ্জস্য রেখে আনুষ্ঠানিকভাবে বরো কমিশনার বলা হবে।
নির্মাণ কাজের পারমিটের জন্য আবেদনকারীদের বর্তমানে পৃথক ব্যবস্থার মাধ্যমে একাধিক সিটি এজেন্সির কাছে নথিপত্র জমা দিতে হয়। এই প্রস্তাব অনুযায়ী, DOB-কে 2030 সালের মধ্যে পারমিটের আবেদন জমা দেওয়া ও অনুমোদন গ্রহণের জন্য একটি একক ও কেন্দ্রীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সকল সিটি এজেন্সিকে সেই ব্যবস্থাটি ব্যবহার করতে হবে।
সবশেষে, বর্তমানে ক্ষুদ্র ব্যবসা পরিষেবা (Small Business Services, SBS) বিভাগ কিছু নির্দিষ্ট ওয়াটারফ্রন্ট স্থাপনার, যার মধ্যে সামুদ্রিক বিল্ডিংও রয়েছে, নির্মাণ কাজের পারমিট দেওয়ার প্রক্রিয়া পরিচালনা করে। এই প্রস্তাব অনুযায়ী, সেই দায়িত্ব SBS থেকে DOB-এর কাছে স্থানান্তর করা হবে, তবে বিদ্যমান পারমিট ও অনুমোদনগুলি অপরিবর্তিত থাকবে।
ভোটারদের অনুমোদন প্রত্যয়ন হওয়ার সাথে সাথেই এই পরিবর্তনগুলি কার্যকর হবে, তবে ওয়াটারফ্রন্টের নির্মাণ কাজের পারমিট দেওয়ার দায়িত্ব স্থানান্তরের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যা 31 ডিসেম্বর, 2030 তারিখ থেকে অথবা একটি নতুন ওয়াটারফ্রন্ট-স্থাপনা কোড গৃহীত ও কার্যকর হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।
5. পর্যাপ্ত বাজেটীয় রিজার্ভ নিশ্চিত করতে রেইনি ডে ফান্ড (Rainy Day Fund)-এর জন্য অবদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা
ভবিষ্যৎ বছরগুলিতে অপ্রত্যাশিত আর্থিক সংকট মোকাবিলার জন্য রেইনি ডে ফান্ডসহ রিজার্ভ ফান্ডে কত পরিমাণ অর্থ সংরক্ষণ করা হবে, তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে এবং অবদানের হিসাব করার জন্য কার্যপদ্ধতিও তৈরি করতে হবে।
“হ্যাঁ” ভোট দিলে মেয়রকে রেইনি ডে ফান্ড-এ জমার পরিমাণ হিসাব করার জন্য কার্যপদ্ধতি তৈরি করতে হবে এবং এই জমা সিটি বাজেটে অনুমোদনের সাপেক্ষে।
"না" ভোট দিলে আইনটি অপরিবর্তিত থাকবে এবং কোনো রিজার্ভ লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকবে না।
এই প্রস্তাবটি সিটির রেইনি ডে ফান্ড-এর জন্য সঞ্চয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এবং সিটি কর্তৃপক্ষ কীভাবে এই ফান্ডে অর্থ যোগ করবে তার একটি পরিকল্পনা প্রকাশ করতে হবে।
2019 সালে, ভোটাররা একটি রেইনি ডে ফান্ড গঠনের অনুমোদন দিয়েছেন, যা সিটি কর্তৃপক্ষকে অর্থনৈতিক মন্দা, জরুরি পরিস্থিতি বা অপ্রত্যাশিত রাজস্ব ঘাটতির সময় ব্যবহারের জন্য অর্থ আলাদা করে রাখার সুযোগ দেয়। তবে, বর্তমানে প্রতি বছর কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখার কোনো বাধ্যবাধকতা নেই।
এই প্রস্তাবের মাধ্যমে রেইনি ডে ফান্ড বা অন্যান্য ফান্ড রিজার্ভে সিটির আগের বছরের কর রাজস্বের অন্তত 12%-এর সমপরিমাণ ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার লক্ষ্য নির্ধারণ করা হবে। 2027 সালের মে মাসের মধ্যে, ব্যবস্থাপনা ও বাজেট অফিস (Office of Management and Budget), নিয়ন্ত্রকের সাথে পরামর্শ করে, ফান্ডে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম অর্থ থাকলে কীভাবে সেখানে অর্থ জমা করা হবে, তার একটি পরিকল্পনা প্রকাশ করবে। কার্যপদ্ধতিটি 2030 সালের মে মাসের মধ্যে এবং এরপর প্রতি চার বছর অন্তর আপডেট করা হবে। এই অর্থ জমা দেওয়ার প্রক্রিয়াটি কয়েক বছর ধরে চলতে পারে অথবা আর্থিক সংকটের সময় তা বাদও দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রেও স্বাভাবিক বার্ষিক বাজেট প্রক্রিয়ার মাধ্যমে মেয়র ও সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।
এই প্রস্তাবের মাধ্যমে সিটির আইনে স্টেটের একটি আবশ্যিক নিয়মকে স্থায়ী রূপও দেওয়া হবে, যা অনুযায়ী, মেয়র যদি কোনো জোরালো আর্থিক কারণের বিষয়টি প্রত্যয়ন না করেন, তবে ফান্ড থেকে 50%-এর বেশি অর্থ উত্তোলন করা যাবে না।
ভোটারদের অনুমোদন প্রত্যয়ন করার সাথে সাথেই এই পরিবর্তনগুলি কার্যকর হয়ে যাবে।