এইচ পি ডি অ্যাপার্টমেন্ট ভাড়া দেয় না৷ আমরা রিয়েল এস্টেট পেশাদার এবং সামুদায়িক স্পনসরদের সঙ্গে কাজ করি যারা অ্যাপাটর্মেন্ট সম্পকির্ত বাণিজ্য করেন৷ আমরা চাইযে ভরতুকী প্রাপ্ত অ্যাপার্টমেন্টগুলিকে যেন একটি উন্মুক্ত লটারী সিস্টেমের মাধ্যমে যেন ভাড়া দেয়া হয় যাতে উপযুক্ত আবেদনকারীদের স্বচ্ছ এবং সমানভাবে আবাসন বন্টন সুনিশ্চিত করা যায়৷
একটি লটারীতে অংশগ্রহণ করার জন্য, আপনাকে ভবন ম্যানেজার, সমুদায় স্পনসর এবং/অথবা রিয়েল এস্টেট পেশাদারগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে একটি আবেদন পত্র ভরার জন্য এবং সেটি একটি অ্যাপার্টমেন্ট লটারীর জন্য প্রবেশ করাতে হবে৷ সেখানে কোন দালালের ফীস এবং কোন আবেদনের ফীস নেই৷
আবাসন লটারীতে অ্যাপার্টমেন্টের জন্য বর্ণনা এবং কিভাবে একটি আবেদনের জন্য অনুরোধ করা যায় তার তথ্যসূচনা সামর্থযোগ্য আবাসন হটলাইনর মাধ্যমে (বাংলায়) উপলব্ধ৷ আপনি (212) 863-5620 ডায়াল করে, অথবা 311-য় ফোন করে (311 নম্বরটি নিউ ইয়র্ক শহরের বাইরে থেকে (212) নিউইয়র্ক ডায়াল করে ধরা যায়) হটলাইন ধরতে পারেন৷
যখন নিউইর্য়ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পাঁচটি বরো-তে সিটি স্পনসরকৃত হাউজিং-এর জন্য অ্যাপার্টমেন্ট এবং বাড়ির তালিকাগুলি সংক্রান্ত বিষয়ের ওয়েবকে হালনাগাদ করে ফেলবে, তখন যদি আপনি কোন ই-মেইল পেতে চান তাহলে অনুগ্রহ করে সেই বৈশিষ্ট্যের জন্য www.nyc.gov/hpdতে রেজিষ্টার করুন৷
নীচে তালিকাভুক্ত অ্যাপার্টমেন্টগুলির সম্পর্ণ বিবরণ ‘পিডিএফ’ ফম্যার্ট উপলব্ধ৷ এই বিবরণকে ডাউনলোড করার জন্য, আপনার অ্যাডেব অ্যাক্রোব্যাট রীডারের সবার্ধুনিক প্রতিলিপির প্রয়োজন হবে৷ এই কমর্সূচীটিকে বিনামূ্ল্যে ‘Acrobat and the Web’ লিংক থেকে ডাউনলোড করা যাবে৷
HDC-র উন্নয়ণের তালিকা
NYC হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন (HDC)-এর নানা কমর্সূচী আছে, প্রতিটি ভিন্ন ভিন্ন আয় প্রয়োজনীয়তা সহ৷ আপনি এক বা একাধিক কর্মসূচীর জন্য উপযুক্ত হতে পারেন, আপনার আয় ও পরিবারের আকারের ওপর নির্ভর করে৷ প্রথমে প্রতিটি কর্মসূচীর জন্য সহায়ক নির্দেশিকা দেখে নিন, এবং তারপরে আয়ের স্তর দ্বারা আয়োজিত ভবনগুলির নিম্নলিখিত তালিকাগুলি আলোচনা করুন৷ আপনার উপযুক্ততা নির্ধারণ করার জন্য সমস্ত কর্মসূচীগুলির আয় সহায়ক নির্দেশিকা আপনার ভাল করে পড়া উচিত, কারণ আপনি বিভিন্ন কমর্সূচীর জন্য ভিন্ন ভিন্ন শ্রেণির আওতায় পড়তে পারেন৷
এর অতিরিক্ত, মনে রাখবেন যে কোন অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করার জন্য, আপনাকে প্রতিটি ভবনের জন্য ম্যানেজিং এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এই সময়ে তাঁরা আবেদনপত্র গ্রহণ করছেন কী না তা নির্ধারণ করার জন্য৷ এই তালিকার জন্য কোনও কেন্দ্রীয় আবেদন অফিস নেই৷
বর্ষীয়ানদের জন্য ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্ট ফর দি এজিং (DFTA) পাঁচটি বরো-র মধ্যে কাযরর্ত বর্ষীয়ানদের জন্য আবাসনের একটি সামগ্রিক অন-লাইন তালিকা প্রদান করে৷ এই সূচনাগুলিকে বরো দ্বারা অথবা বাঞ্ছিত এলাকার জন্য একটি জিপ কোডে এন্টার দেখা যেতে পারে৷ এখানে ক্লিক করে তালিকা নিন৷
সমর্থনমূলক আবাসন
দি সাপোর্টিং হাউজিং নেটওর্য়ক অফ নিউইর্য়ক লাভ-না-করা এজেন্সীগুলি দ্বারা পরিচালিত SROইউনিট এবং স্টুডিও অ্যাপার্টমেন্টের একটি তালিকা প্রদান করে যা অন-সাইট সমর্থন মূলক পরিষেবার কিছুটা স্তর প্রদান করতে পারে৷ এই ইউনিটগুলির বেশিরভাগই হল বর্তমানে NYC শেল্টার সিস্টেমে যারা গৃহহীন এবং/অথবা যাদের কোন প্রতিবন্ধিতা আছে সেই ধরণের একক ব্যক্তি সাধারণের জন্য৷ একটি নিউইয়র্ক সিটি ইনটেক তালিকার জন্য সাপোর্টিং হাউজিং নেটওয়র্ক-এর ওয়েবসাইটটি দেখুন৷ এখানে খুব অল্পই জায়গা খালি আছে৷